১. দাখেলার আবেদন সংক্রান্ত
- দাখেলা সংক্রান্ত দায়-দায়িত্ব (যোগাযোগ, তথ্য প্রদান, মৌখিক পরীক্ষা ও চূড়ান্ত অনুমোদনের সময় উপস্থিত থাকা) অভিভাবক হিসেবে বাবা নিজে, বাবা মারহুম হলে মা পালন করবেন।
- বাবার জীবদ্দশায় শুধু তিনিই অভিভাবক। তিনি মারহুম হলে মা; সে ক্ষেত্রে বিশ্বস্ত কেউ মায়ের দস্তখতসহ লিখিত আবেদন নিয়ে এলে যথেষ্ট। মা-বাবা ছাড়া অন্য কেউ অভিভাবক বিবেচিত হবেন না।
- নেসাব ও নেযাম (পাঠ্য ও প্রশাসনব্যবস্থা) সম্পর্কে ধারণা নিয়ে, সম্পূর্ণ আশ্বস্ত হয়ে আবেদন করা।
- পূর্ণাঙ্গ নেসাব (কিতাব বিভাগ ৪+৩ বছর, ওয়াকফ ৩+২ বছর) সমাপ্ত করা কল্যাণকর ও জরুরি — এ চিন্তার সাথে একাত্ম হলেই আবেদন।
- তালীম, তারবিয়ত, দাওয়াত ও খেদমতে খালকের প্রতি অভিভাবকের পরিপূর্ণ একাত্মতা জরুরি।
- অধ্যয়নকালে অন্য প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়া ও অন্যের কাছ থেকে শিক্ষা-সংশ্লিষ্ট পরামর্শ নেওয়া থেকে বিরত থাকতে হবে।
- অসুস্থতা বা অন্য ওযরে মাদরাসার খাবার গ্রহণে যাদের কষ্ট হয়, তারা আবেদন থেকে বিরত থাকবেন।
২. বিরতি সংক্রান্ত
নিচের তালিকা নির্বাচিত বিভাগ অনুযায়ী দেখাচ্ছে: {{ deptName }}
পাক্ষিক বিরতি
প্রতি ২ সপ্তাহ অন্তর বৃহস্পতিবার যোহর – শনিবার যোহর
যিলহজ
৫ – ১৫ যিলহজ (১০ দিন)
রবিউল আউয়াল
৫ – ১৫ রবিউল আউয়াল (১০ দিন)
জুমাদাল উখরা
১ – ১০ জুমাদাল উখরা (৯ দিন)
বার্ষিক বিরতি
২৬ শাবান – ৫ শাওয়াল
১ম – ৩য় বর্ষ
যিলহজ
৫ – ১৫ (১০ দিন)
৫ – ১৫ (১০ দিন)
রবিউল আউয়াল
৫ – ১৫ (১০ দিন)
৫ – ১৫ (১০ দিন)
জুমাদাল উখরা
১ – ১০ (৯ দিন)
১ – ১০ (৯ দিন)
বার্ষিক
২৬ শাবান – ৫ শাওয়াল
২৬ শাবান – ৫ শাওয়াল
৪র্থ – ৭ম বর্ষ
যিলহজ
১২ – ২২ (১০ দিন)
১২ – ২২ (১০ দিন)
রবিউল আউয়াল
১৬ – ২৬ (১০ দিন)
১৬ – ২৬ (১০ দিন)
বার্ষিক
১ – ২৫ শাবান
১ – ২৫ শাবান
- মাদরাসার বিরতিবিধি কঠোরভাবে পালন করতে হবে।
- বিরতিতে প্রদত্ত তালীমী ও তারবিয়াতী কর্মসূচী তালেবে ইলমকে দিয়ে পালন করানো অভিভাবকের দায়িত্ব।
- পারিবারিক অনুষ্ঠানের তারিখ তালেবে ইলমের সময়সূচী লক্ষ্য রেখে ঠিক করতে হবে; অন্যথায় বিষয়টি তার অগোচরে রাখতে হবে। এ ক্ষেত্রে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।
৩. দেখা-সাক্ষাত ও ফোনে যোগাযোগ
সাক্ষাতের সময়
শুক্রবার ফজর – মাগরিব; শনিবার (দরস-মুযাকারার সময় ছাড়া)
ফোনের সময়
আছর – মাগরিব এবং রাত ৯:৩০ – ১০:৩০
- অন্য দিন দেখা করার প্রয়োজন হলে আগে দফতরে যোগাযোগ করতে হবে।
- অভিভাবক ছাড়া অন্য কেউ সরাসরি তালেবে ইলমের সাথে ফোনে কথা বলতে পারবেন না; প্রয়োজনে সংশ্লিষ্ট উস্তাদের সাথে বলবেন।
- অভিভাবক বা তাঁর প্রেরিত ব্যক্তিকে অবশ্যই পরিচয়পত্র আনতে হবে; না থাকলে শুধু দফতরের সাথে যোগাযোগ করা যাবে।
- দফতরের মাধ্যমে সাক্ষাত করতে হবে; সরাসরি কামরায় যাওয়া নিয়মবিরুদ্ধ।
৪. দস্তরখান ও পোশাক
- মাদরাসার দস্তরখানে পরিবেশিত খাবারই গ্রহণ করতে হবে; বাইরের বা বাড়ির তৈরি খাবার আনা যাবে না। তবে সুন্দুকে রাখার মতো শুকনো খাবার রাখা যাবে।
- মক্তবের তালেবে ইলমদের কোনো খাবার রাখার অনুমতি নেই; মাদরাসা হালকা নাস্তার ইনতেজাম করবে।
- নির্ধারিত অভিন্ন পোশাক: সাদা পায়জামা, পাঞ্জাবী (হাতা কাটা নয়, কলার না থাকা কাম্য), লম্বা বা গোল সুতি টুপি।
৫. যে সামান রাখা যাবে
পড়াশোনা
খাতা, কলম, দরসের কিতাব, উস্তাযের নির্দেশনায় আদীব হুজুরের কিতাব; কলমদানি, রুলার।
খাতা, কলম, দরসের কিতাব, উস্তাযের নির্দেশনায় আদীব হুজুরের কিতাব; কলমদানি, রুলার।
পোশাক
৫ জোড়া কাপড়, ৫টি গেঞ্জি, ২টি লুঙ্গি, গামছা, ৩টি টুপি, কাপড়ের ব্যাগ। শীতে সোয়েটার, চাদর, মাফলার/রুমাল, মোজা।
৫ জোড়া কাপড়, ৫টি গেঞ্জি, ২টি লুঙ্গি, গামছা, ৩টি টুপি, কাপড়ের ব্যাগ। শীতে সোয়েটার, চাদর, মাফলার/রুমাল, মোজা।
ব্যক্তিগত
মেসওয়াক, ব্রাশ, পেস্ট, নখ কাটার যন্ত্র, আয়না, ছাতা, গোসলের ও গুঁড়ো সাবান, নীল, কাপড় কাচার ব্রাশ, টিস্যু, তেল, গ্লাস, ক্রিম, ১২টি ক্লিপ।
মেসওয়াক, ব্রাশ, পেস্ট, নখ কাটার যন্ত্র, আয়না, ছাতা, গোসলের ও গুঁড়ো সাবান, নীল, কাপড় কাচার ব্রাশ, টিস্যু, তেল, গ্লাস, ক্রিম, ১২টি ক্লিপ।
মাদরাসা দেবে / সাথে আনবেন
মাদরাসা: বিছানা, মশারী, সুন্দুক, দস্তরখান ও গোসলের সামান। সাথে আনবেন: কাঁথা, বালিশ, বিছানার চাদর।
মাদরাসা: বিছানা, মশারী, সুন্দুক, দস্তরখান ও গোসলের সামান। সাথে আনবেন: কাঁথা, বালিশ, বিছানার চাদর।
এ ছাড়া অন্য কোনো সামান সুন্দুকে রাখার অনুমতি নেই।
৬. আর্থিক মুয়ামালা
দাখেলার সময় মোট
৳ ১৫,০০০
মাসিক ওয়াযিফা
৳ ৪,০০০
বার্ষিক (১১ মাস)
৳ ৪৪,০০০
- লেনদেন: অভিভাবক নিজে বা প্রেরিত ব্যক্তির মাধ্যমে, অথবা ব্যাংক হিসাব (মাদরাসাতুল মাদীনাহ, চলতি হিসাব নং ১০৩৬, ইসলামী ব্যাংক, হেমায়েতপুর শাখা) বা ০১৭২১৮৪৩৯৫০ নাম্বারে।
- অর্থ পাঠানোর পর তালেবে ইলমের নাম, পরিচিতি নং, পরিমাণ ও প্রেরণের শাখা/নাম্বার লিখে দফতরের ০১৮৫৫৯৪৮১০৬ নাম্বারে বার্তা পাঠাতে হবে।
- কোনো অবস্থাতেই তালেবে ইলমের মাধ্যমে আর্থিক লেনদেন করা যাবে না।
- দফতরের সাথে সব যোগাযোগ আবেদনপত্রে দেওয়া নাম্বার থেকে করতে হবে।
- বিরতি ও অনুপস্থিতির দিনসহ সর্বাবস্থায় শাওয়াল–শাবান ১১ মাসের ওয়াযিফা প্রতি হিজরী মাসের ১০ তারিখের মধ্যে দিতে হবে।
৭. গুরুতর শৃঙ্খলা লঙ্ঘন
- দাখেলার সময় অসত্য তথ্য দেওয়া।
- কারো নিকট জাওয়াল (মোবাইল) বা এ জাতীয় কিছু থাকা।
- মাদরাসার আদর্শ ও চিন্তা-চেতনা বিরোধী চিন্তা ধারণ করা।
- কোনো তালেবে ইলমের সাথে আর্থিক লেনদেন করা।
- কারো গায়ে হাত তোলা।
আমাদের সন্তানদের আবাদি ও বরবাদি এ সবের উপর নির্ভর করে। আল্লাহ তায়ালা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সর্বাবস্থায় তালেবে ইলমের কল্যাণ চিন্তা করে মাদরাসা যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ইখতিয়ার রাখে।